তাফসীর সূরা Al-Hajj 22:40
﴿الَّذِينَ أُخْرِجُوا مِن دِيَارِهِم بِغَيْرِ حَقٍّ إِلَّا أَن يَقُولُوا رَبُّنَا اللَّهُ وَلَوْلَا دَفْعُ اللَّهِ النَّاسَ بَعْضَهُم بِبَعْضٍ لَّهُدِّمَتْ صَوَامِعُ وَبِيَعٌ وَصَلَوَاتٌ وَمَسَاجِدُ يُذْكَرُ فِيهَا اسْمُ اللَّهِ كَثِيرًا وَلَيَنصُرَنَّ اللَّهُ مَن يَنصُرُهُ إِنَّ اللَّهَ لَقَوِيٌّ عَزِيزٌ﴾
অর্থের অনুবাদ
তাদেরকে তাদের ঘর-বাড়ি থেকে অন্যায়ভাবে বহিস্কার করা হয়েছে শুধু এ কারনে যে, তারা বলে ‘আমাদের রব আল্লাহ্।’ আল্লাহ্ যদি মানুষদের এক দলকে অন্য দল দ্বারা প্রতিহত না করতেন , তাহলে বিধ্বস্ত হয়ে যেত নাসারা সংসারবিরাগীদের উপাসনাস্থান, গির্জা, ইয়াহূদীদের উপাসনালয় এবং মসজিদসমূহ---যাতে খুব বেশী স্মরণ করা হয় আল্লাহ্র নাম। আর নিশ্চয় আল্লাহ্ তাকে সাহায্য করেন যে আল্লাহ্কে সাহায্য করে । নিশ্চয় আল্লাহ্ শক্তিমান, পরাক্রমশালী।
Bengali Translation - Abu Bakr Zakaria — v1.1.1 · QuranEnc.comদুই ইমামের বক্তব্য মূল আরবিতে হুবহু, সূত্রসহ দেওয়া হয়েছে।
শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া
فيدفع بالمؤمنين الكفار ويدفع شر الطائفتين بخيرهما«الجواب الصحيح لمن بدل دين المسيح» 2/216ইমাম ইবনুল কাইয়্যিম
অন্যদের থেকে যা তিনি উদ্ধৃত করেছেন
ابن عباس حكاه «الصوامع التي يكون فيها الرهبان، والبيع مساجد اليهود، والصلوات كنائس النصارى، والمساجد مساجد المسلمين.»«أحكام أهل الذمة» 3/1170